Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Suvendu Adhikari: বাংলাকে বাঁচাতে হলে যুবাদের এগিয়ে আসতে হবে, শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১২ জানুয়ারি : বাংলাকে বাঁচাতে হলে যুবাদের এগিয়ে আসতে হবে, পশ্চিমবঙ্গের যুবসমাজের কাছে এই আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব সমাজের কাছে ভারতকেও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪-তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিরোধী দলনেতা বলেন, "আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তিনি আমাদের আদর্শ এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমাদের গর্বের সঙ্গে বলা উচিত আমরা হিন্দু। একজন হিন্দু হিসেবে আমি এখানে এসে স্বামী বিবেকানন্দকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। বাংলা রক্ষা করতে এবং ভারতকে শক্তিশালী করতে যুবকদের এগিয়ে আসা উচিত।"

You might also like!