Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

kolkata

2 days ago

Weather Forcast: বজায় রয়েছে শীতের আমেজ, তবে পারদ চড়ল দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ ডিসেম্বর :রাতের মতো দিনেও পশ্চিমবঙ্গবাসীকে কাঁপতে হবে আগামী কয়েকদিন। আপাতত দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের কম। রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশা থাকবে গোটা রাজ্যে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে বেশি।

রবিবাসরীয় সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে শীত তুলনামূলক একটু বেশি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন অথবা রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। একই ভাবে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।

You might also like!