Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

West Bengal Weather: পারদ স্বাভাবিকের নীচেই, সংক্রান্তিতেও থাকবে কনকনে ঠান্ডা

Cold Weather
Cold Weather

 

কলকাতা, ১৩ জানুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় রয়েছে। মঙ্গলবারও কলকাতার তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না।

You might also like!