Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Kolkata Bus Accident : তপসিয়া মোড়ে উল্টে গেল বাস, আহত কয়েকজন যাত্রী

Kolkata Bus Accident
Kolkata Bus Accident

 

কলকাতা, ১৩ জানুয়ারি : ফের পথ দুর্ঘটনা কলকাতায়! তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রীবোঝাই সরকারি বাস। বাসের পিছনের দিকের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে।

মঙ্গলবার সকালে বাসটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। তপসিয়া মোড়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। চিৎকার করতে থাকেন যাত্রীরা। বাসের দরজাটি উপর দিকে উঠে যাওয়ায় প্রথমেই যাত্রীদের উদ্ধার করা যায়নি। পরে বাসের পিছনের দিকের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। গেটের সামনে আটকে ছিলেন বাসের কন্ডাক্টর। তাঁকেও উদ্ধার করে চিকিৎসার জন্য চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

You might also like!