Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

kolkata

2 years ago

Rituparna Sengupta:‘৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাই!’রেশন দুর্নীতি মামলায় জানিয়েছেন অভিনেত্রী,দাবি ইডি সূত্রের

Rituparna Sengupta
Rituparna Sengupta

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়েছিলেন ঋতুপর্ণা। পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হন তিনি। সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন।

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি। ৫ জুন তাঁকে তলব করা হয়েছিল। যদিও সে দিন ঋতুপর্ণা সিজিওতে হাজিরা দেননি। সূত্র মারফত জানা যায়, বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি অভিনেত্রী। এ কথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েওছিলেন।

You might also like!