Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Garia school : গড়িয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে প্রহারে অভিযুক্ত স্কুল শিক্ষক, থানায় অভিযোগ দায়ের

Garia Bardaprasad Unpaid Primary School (symbolic picture)
Garia Bardaprasad Unpaid Primary School (symbolic picture)

 

গড়িয়া, ৪ জুলাই ঃ স্কুলের মধ্যে দুষ্টুমি করায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধর করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়িয়া বরদাপ্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় বৃহস্পতিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, থানায় অভিযোগ হয়েছে। আমরা পুরো বিষয় খতিয়ে দেখছি।

গড়িয়া বরদাপ্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রুপম চৌধুরী। বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রের সাথে সে খেলা করছিল। সেই সময় তাকে রাহুল হালদার নামে স্কুলেরই এক শিক্ষক মারধর করে বলে অভিযোগ। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। ছাত্রটি বাড়িতে গিয়ে তার মাকে জানায় যে তার হাতে ব্যাথা করছে। সাথে সাথেই তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর জানা যায় যে তার হাত চিড় ধরেছে। ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলি হালদার রায় জানান, তারাও বিষয়টি খতিয়ে দেখছেন।

You might also like!