Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Fire: ধাপার মাঠপুকুরে মোবিল কারখানার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

Fire in the warehouse of Mobil factory in Mathapukur
Fire in the warehouse of Mobil factory in Mathapukur

 

কলকাতা, ২ জুলাই  : ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে মোবিল কারখানার গুদামে ভয়াবহ আগুন লাগে । মঙ্গলবার সকাল ১১ টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধরেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন।

ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে কাজ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। শ্বাসকষ্টও হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওই কারখানায় দাহ্য পদার্থ মজুত আছে প্রচুর। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে দমকল সূত্রে খবর। কারখানা থেকে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার পর এক ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে ৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। পরে ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

You might also like!