Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Ailing Atishi broke his fast:অসুস্থ অতিশী অনশন ভাঙলেন

Ailing Atishi broke his fast
Ailing Atishi broke his fast

 

নয়াদিল্লি, ২৫ জুন : জলের দাবিতে অনশনে বসেছিলেন ২১ জুন। জানিয়েছিলেন হরিয়ানা সরকার দিল্লিকে পর্যাপ্ত জল না দেওয়া পর্যন্ত চলবে অনশন। তবে হাসপাতালে ভর্তি হয়ে, চিকিৎসকদের পরামর্শে বদলালেন সিদ্ধান্ত। মঙ্গলবার ভোররাতে রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দিল্লির মন্ত্রী অতিশী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় দিল্লির লোকনায়ক হাসপাতালে। হাসপাতালে গিয়ে অনশন ভাঙলেন তিনি।

আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং মঙ্গলবার অতিশী অনশন ভাঙার কথা জানিয়েছেন। তিনি বলেন, দিল্লির জলমন্ত্রী অতিশী হাসপাতালে ভর্তি হওয়ার পর অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে জলের দাবিতে লড়াই থেকে সরে যাননি। আম আদমি পার্টির অভিযোগ, তীব্র জলসঙ্কটে থাকা দিল্লিকে ইচ্ছাকৃতভাবে হরিয়ানা পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করছে না।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…