Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Congress:দিল্লি বিমানবন্দরে ভাঙল ছাদ, কটাক্ষ কংগ্রেসের

Roof broke at Delhi airport, sarcasm of Congress
Roof broke at Delhi airport, sarcasm of Congress

 

নয়াদিল্লি, ২৮ জুন : বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় কেন্দ্রকে নিশানা করলো কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন সুর চড়িয়ে বলেন, গত ১০ বছরে এই সরকারের আমলে যেসব নির্মাণ হয়েছে, তা তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একাধিক পরিসংখ্যানের উল্লেখ করে ট্যুইট করেন কংগ্রেস নেতা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…