Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Calcutta High Court:রাজ্য অনুমতি দিলেও শুভেন্দুরা ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসবেন না!আচমকা কী হল?

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি না দেওয়ায়  কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকেছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানি ছিল। সেখানে রাজ্য জানায়, ৩০ জুন রাজভবন চত্বরে ধর্নায় বসতে পারেন শুভেন্দু (Suvendu Adhikari)। সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন তিনি।

রাজ্যের তরফ থেকে ধর্নায় বসার অনুমতি মিললেও শুভেন্দুর আইনজীবী অবশ্য এতে রাজি হলেন না। তিনি আদালতকে বলেন, রবিবার নয়, বরং শনিবার রাজ্যের বিরোধী দলনেতাকে রাজভবনের (Raj Bhavan) সামনে ধর্নায় বসার অনুমতি প্রদান করা হোক। কারণ আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান রয়েছে।

সেকথা শুনে জাস্টিস সিনহা (Justice Amrita Sinha) আগামী ৭ জুলাই ধর্নায় বসার কথা বলেন। তখন রাজ্যের এজি তথা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘আমায় রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে এই বিষয়ে আদালতকে জানাতে হবে’। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন এই বিষয়ে রাজ্যের তরফ থেকে অনুমতি মিলল কিনা তা জানাবেন অ্যাডভোকেট জেনারেল।

পুলিশের তরফ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি না পাওয়ার পর কার্যত ফুঁসে উঠেছিলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশের তরফ থেকে কোনও রকম বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র BJP নেতা বলে শুভেন্দুকে ধর্নায় বসায় অনুমতি দেওয়া হচ্ছে না।

এই প্রসঙ্গে আদালতের তরফ থেকে রাজভবনের বদলে অন্য কোনও স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। তবে গতকালের শুনানিতে রাজ্য জানায়, আগামী ৩০ জুন রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু। তবে এবার দিনক্ষণের জটিলতার কারণে আটকে গেল রাজ্যের বিরোধী দলনেতার ধর্না কর্মসূচি।


You might also like!