Copa America: কোপা আমেরিকা: প্যারাগুয়েকে উড়িয়ে শেষ আটের পথে এগিয়ে গেল ব্রাজিল

Brazil beat Paraguay to reach the last eight
Brazil beat Paraguay to reach the last eight

 

নিউইর্য়ক, ২৯ জুন :কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল ব্রাজিল। আলবিরোজাদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ আটের পথে এগিয়ে গেল সেলেসাওরা।

অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে 'ডি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে এক গোল শোধ করেছেন ওমর আলদেরেতে।

এই জয়ে ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট পেলেও এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি সেলেসাওদের। শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলা ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ আট। তবে হারলেই সুযোগ পেয়ে যাবে কোস্টারিকা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…