Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Rainfall forecast in kashmir :জম্মু ও কাশ্মীরে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসেরও সম্ভাবনা

Rainfall forecast in kashmir
Rainfall forecast in kashmir

 

শ্রীনগর, ২৯ জুন : জম্মু ও কাশ্মীরে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। ১-৫ জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, ২ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জায়গায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। এই সময়ে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের মতো ঘটনাও ঘটতে পারে। একইসঙ্গে কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নানা স্থানে রাত ও ভোরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার বিশেষ তারতম্য হবে না বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…