Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Amarnath Yatra:কঠোর নিরাপত্তায় অমরনাথ যাত্রা শুরু, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পুণ্যার্থীরা

Amarnath Yatra
Amarnath Yatra

 

জম্মু : শুরু হয়ে গেল এই বছরের অমরনাথ যাত্রা। শনিবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছে তীর্থযাত্রীদের প্রথম দল। ৩,৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা ভিড় করেন অমরনাথে। এ বছরও অন্যথা হয়নি, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর পুণ্যার্থীরা। কঠোর নিরাপত্তায় পুণ্যার্থীদের প্রথম দলটি পহেলগাঁও ও বালতাল – দু'টি রুটেই পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

এ বছর ৫২ দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও থেকে ৪৮ কিমি এবং মধ্য কাশ্মীরের গান্ডেরওয়ালের বালতাল থেকে ১৪ কিমি হেঁটে পৌঁছতে হয় অমরনাথে। দুর্গম ও বিপদসঙ্কুল পথ হলেও মহাদেবের টানে বয়স নির্বিশেষে ভক্তদের সমাগম হয় এই পুণ্যস্থানে। নিয়ম অনুসারে ১৩ বছরের নীচে এবং ৭০ বছরের ঊর্ধ্বে কাউকে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয় না। ৬ সপ্তাহের বেশি গর্ভবতী নারীরাও অনুমতি পান না। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…