Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে; নিম্নমুখী তাপমাত্রা, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩ জুলাই : সারা সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, আবার কোনও কোনও জেলায় বৃষ্টির সতর্কতা নেই। উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জুলাই পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এরপর ৫ জুলাই মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ ও উত্তর দিনাজপুর জেলায় ৪ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এই জেলাগুলিতে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই নিম্নমুখী তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। এদিন সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আবহাওয়া রয়েছে মনোরম। বৃষ্টিও হচ্ছে বিক্ষিপ্তভাবে।

You might also like!