Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

NEET cbi raid newtown :নিট কাণ্ডে কলকাতার যোগ, নিউটাউনে তল্লাশি সিবিআইয়ের

NEET cbi raid newtown
NEET cbi raid newtown

 

কলকাতা, ৩ জুলাই  : নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের সূত্র ধরে এবার কলকাতা-যোগের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে বুধবার নিউটাউনের একটি আবাসনে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। তবে অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি।

সূত্রের খবর, নিট কাণ্ডে এর আগে ঝাড়খণ্ড থেকে ধৃতদের জেরা করে কলকাতার অমিত কুমারের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রেই এদিনের তল্লাশি অভিযান। কে এই অমিত কুমার? কী করেন? নিট কেলেঙ্কারির সঙ্গে তিনি কীভাবে যুক্ত? উঠছে অনেক প্রশ্ন। তদন্তকারীরা মনে করছেন, অমিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিটের প্রশ্নফাঁস কাণ্ডের একাধিক তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় দেশ। ঝড় ওঠে সংসদে। শেষ পর্যন্ত জুন মাসে সিবিআইকে তদন্তের সুপারিশ করে কেন্দ্র। তদন্তে নেমে একাধিক বিভিন্ন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাকদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ডেও তদন্তে নামে সিবিআই। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে সিবিআই।


You might also like!