Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: আগামী ৩ দিন সমগ্র বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণে বেসামাল উত্তরবঙ্গ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৪ জুলাই : আগামী ৩ দিন কলকাতা-সহ সমগ্র বঙ্গেই বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, তবে ভারী নয়।

ভারী বৃষ্টিতে এমনিতেই বেসামাল উত্তরবঙ্গ, বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ জুলাই পর্যন্ত দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ জুলাইও দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মহানগরী কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে শহরতলিতে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সৌজন্যে তাপমাত্রার রয়েছে নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে মনোরম।

You might also like!