Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Bridge broke again in Bihar:বিহারে আবার ভাঙলো সেতু, হতাহতের খবর নেই

Bridge broke again in Bihar
Bridge broke again in Bihar

 

পাটনা, ৪ জুলাই : বিহারে ফের ভেঙে পড়ল সেতু। এই নিয়ে গত ১৭ দিনে মোট ১২ টি সেতু ভেঙে পড়ল। বৃহস্পতিবার বিহারের সারন জেলায় গণ্ডকী নদীর উপর থাকা একটি সেতু ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাছেই রাস্তার কাজ চলছিল। সেই কারণে সেতুটি ভেঙে পড়তে পারে।

উল্লেখ্য, গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। এর পর ক্রমে পূর্ব চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফ্‌ফরপুরে সেতু ভেঙেছে। ৩ জুলাই সিওয়ানে তিনটি সেতু এবং সারনে দু’টি সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন সংযোজন সারনের আরও একটি সেতু।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…