Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: লাফিয়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, ভরা মাঘেই শীতের 'বেলা শেষে'র শুরু

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, 31 জানুয়ারি: সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। ঠান্ডা হাওয়া বইলেও তাতে জলীয় বাষ্পের উপস্থিতিতে ভরা মাঘেও শীতের ইতি । হাওয়া অফিসের পূর্বাভাস মতই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে ৷ শুক্লা পঞ্চমীর আগেই কার্যত শীত নেই বললেই চলে। সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া। কার্যত শুরু শীতের বিদায় পর্ব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরলেও, তা প্রত্যাশিত ছন্দে ফিরতে আর ফিরবে না বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা ৷

রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট চলবে। কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 12 জেলায়। দৃশ্যমানতা 50 মিটার নেমে আসবে। আজ উত্তরবঙ্গে ঘন কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের জেলাতে। শুক্রবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন এবং বেলায় মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।

অসম এবং হরিয়ানাতে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকছে ৷ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট ৷ আগামিকাল এবং পরশু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ৷

দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর এবার বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আজ ও আগামিকাল দু'দিন হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং-সহ 6 জেলাতে কুয়াশার দাপট থাকবে ৷ ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ। সোমবার পর্যন্ত একই রকম থাকবে ৷ তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই ৷ তারপর দু-তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায় প্রায় নিশ্চত।

কলকাতায় সকালে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 21 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে কলকাতায়। স্বাভাবিকের তুলনায় যা 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি থাকবে ৷ বেলা বাড়লে আংশিক মেঘলা, কখনও পরিষ্কার আকাশ দেখা যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6.3 ডিগ্রী বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ।

You might also like!