Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

International

1 year ago

Rail strike in Bangladesh: অনির্দিষ্টকালের ধর্মঘটে বাংলাদেশে রেল পরিষেবা বন্ধ, দেশজুড়ে ভোগান্তি

Rail strike (Symbolic picture)
Rail strike (Symbolic picture)

 

ঢাকা, ২৮ জানুয়ারি : বাংলাদেশে রেল কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের জন্য রেল পরিষেবা বন্ধ আছে। বিশেষ অবসরকালীন সুবিধা-সহ একাধিক দাবিতে ট্রেন চালক ও অন্যান্য কর্মীদের ইউনিয়নের সঙ্গে রেল কর্তৃপক্ষের বৈঠক ব্যর্থ হওয়ায় সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে গোটা দেশজুড়ে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বৈধ টিকিট থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে।

এদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রেলের কর্মীদের ওভারটাইমের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। এখন অন্যান্য দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রক দেখবে। তিনি বলেন, মানবিক কারণে অথবা মানুষের চাকরির ব্যাপারে সমস্যা হলে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!