Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Chopra: চোপড়ায় পৌঁছোলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা

Representatives of the National Human Rights Committee reached Chopra
Representatives of the National Human Rights Committee reached Chopra

 

চোপড়া, ৪ জুলাই  : বৃহস্পতিবার সকালেই চোপড়ার লক্ষ্মীপুরে এসে পৌঁছোল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধি দল। এদিন গ্রামে পৌঁছোতেই প্রতিনিধি দলটি নির্যাতিত চলে যুবক যুবতীর সঙ্গে কথা বলতে তাঁদের বাড়িতে চলে যান। ঘটনার ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তাঁরা।

অন্যদিকে, বুধবার রাতে এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম তাহেরুল ইসলাম ও আবদুল রাউফ। তাদের বাড়ি লক্ষীপুর এলাকাতেই।

প্রসঙ্গত, সম্প্রতি চোপড়ার এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল, এক তৃণমূল নেতা এক যুবক যুবতীকে মারধর করছে। কখনও চুলের মুঠি ধরে, কখনও লাথি আবার কখনও বেত দিয়ে মারতে দেখা যায়। জানা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবক যুবতীর বিরুদ্ধে সালিশি সভা বসিয়ে এই তালিবানি অত্যাচার চলে। এমনকি সেখানে উপস্থিত প্রত্যেকেই নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইতিমধ্যেই মূল অভিযুক্ত তৃণমূল নেতা তজমুল সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!