Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Hemant Soren:চম্পাইয়ের ইস্তফা, ফের কি মুখ্যমন্ত্রী পদে হেমন্ত, তুঙ্গে জল্পনা

Hemant Soren
Hemant Soren

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিস্থিতি সামলাতে চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হয়েছিল। তবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলের বাইরে বেরোতেই সরতে হচ্ছে চম্পাইকে। জেল মুক্তির পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত। জানা যাচ্ছে, জেএমএম, কংগ্রেস এবং আরজেডির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের হেমন্তকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। এদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে দেওয়া হবে দলের কার্যনির্বাহী সভাপতি পদ।

জমি কেলেঙ্কারি মামলায় জেলে গিয়েছিলেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও জেলে যাওয়ার আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। গত সপ্তাহে তিনি জামিন পান। সে রাজ্যের শাসক জোট, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি হেমন্ত সোরেনকেই নেতা নির্বাচিত করেছে। জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের সে রাজ্যের কুর্শিতে বসবেন হেমন্ত। বদলে চম্পাই সোরেনকে দায়িত্ব দেওয়া হবে জেএমএম-এর কার্যনির্বাহী সভাপতি পদ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…