Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

kolkata

1 month ago

Weather forecast :শুক্রবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ৭ নভেম্বর : আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং সেটি বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে গেছে। এর ফলে পশ্চিমবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়া থাকবে খটখটে। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না দক্ষিণের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। শহরে তাপমাত্রা স্বাভাবিকে নেমে এসেছে। আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।দক্ষিণের মতো উত্তরবঙ্গেও শুক্রবার ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না উত্তরের জেলাগুলিতে। তার পরের তিন দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!