Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

CM Pays tribute Kazi Nazrul: নজরুল জয়ন্তীতে বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর

Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam

 

কলকাতা, ২৬ মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি 'নজরুল তীর্থ' এবং 'পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি'। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!"

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, বিদ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চিরবিদ্রোহী কবি। সোমবার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। অল্পবয়সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলাম। যার ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মারা যান।

You might also like!