Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 weeks ago

Buddha Purnima : বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা রাজ্যপাল আর এন রবির

Buddha Purnima (symbolic picture)
Buddha Purnima (symbolic picture)

 

কলকাতা, ১ মে : শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি| এ দিন তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন| জানান, "বুদ্ধ পূর্ণিমার পবিত্র শুভক্ষণে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহাত্মা বুদ্ধের জীবন ও বাণী—যা সত্য, করুণা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের অবহেলিত মানুষের প্রতি সহমর্মিতার ওপর প্রতিষ্ঠিত—তা আজও মানবজাতিকে সঠিক পথের দিশা দেখিয়ে চলেছে। বিশ্বজুড়ে বর্তমান যুদ্ধ ও সংঘাতের এই অস্থির সময়ে তাঁর শিক্ষাই আমাদের শান্তি ও সম্প্রীতির পথে পরিচালিত করে। আসুন, আমরা আমাদের চিন্তা, বাক্য ও কর্মে মহাত্মা বুদ্ধের মহান আদর্শকে পুনরায় দৃঢ়ভাবে ধারণ করি এবং এক শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে একজোট হয়ে একটি সুসংহত ও সর্বব্যাপী বিকশিত ভারত গড়ে তুলি।"


You might also like!