Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

1 week ago

Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari on Baruipur incident
Suvendu Adhikari on Baruipur incident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নৃশংস অপরাধে জড়িত কাউকেই রেয়াত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবে সরকার। একই সঙ্গে ঘটনার পর এলাকায় যে অশান্তি ও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পরিস্থিতি যেভাবে দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, তাতে এর নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সামশেরগঞ্জ ও বেলডাঙার অতীত ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, রেললাইন উপড়ে ফেলার মতো ঘটনার সঙ্গে অতীতের কিছু আন্দোলনের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ২০১৯ সালের সিএএ-বিরোধী আন্দোলন এবং পরবর্তী ওয়াকফ ইস্যুতে হওয়া বিক্ষোভের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এই সমস্ত দিকই প্রশাসনের নজরে রয়েছে এবং তদন্তে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে। 

আজ, সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, ঘটনায় যুক্ত অপরাধীদের কাউকে ছাড়া হবে না। এমনকী ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ডের দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী বলেন, ”আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে পরিবার যেভাবে জাস্টিস চেয়েছে এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছে, তা পাবেন। আমার ওপর আস্থা রেখেছেন।” 

শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”মোট চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও তিনটি মামলা হয়েছে।” তবে এরমধ্যে যে মব লিঞ্চিং বা গণপিটুনি দেওয়া হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট কমিউনাল অ্যাঙ্গেল ছিল বলেও বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তবে এখনই তদন্তের স্বার্থে কাউকে ক্লিয়ারেন্স যে তিনি দিতে চান না, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রতিবাদের নামে যেভাবে রেলে তাণ্ডব চালানো হয়েছে তা নিয়েও মুখ খোলেন। মুখ্যমন্ত্রী বলেন, ”রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের অতীত ইতিহাস মনে পড়ছে।” হামলায় সিআরপিএফের দু’জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনাই যে রাডারে রয়েছে তাও এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।  

You might also like!