Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

আড়াই মাস আগে নিউ ইয়র্কে স্টেজে ছুরি নিয়ে হামলার পর কেমন আছেন সলমন রুশদি

Salman Rushdie
Salman Rushdie

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আড়াই মাস আগে নিউ ইয়র্কে স্টেজে ছুরি নিয়ে হামলা করা হয়েছিল তাঁর উপর। চোখের উপর পড়েছিল ধারালো কোপ। ওই হামলার পর লেখক কেমন আছেন, তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। 

অবশেষে লেখকের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তাঁর প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি। তিনি যা জানিয়েছেন, তার সারমর্ম হল, গত ১২ অগস্ট নিউ ইয়র্কের ওই মারাত্মক হামলা জীবন বদলে দিয়েছে রুশদির। এক স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুশদির শারীরিক অবস্থার বিশদ বর্ণনা দিয়েছেন অ্যান্ড্রু। তিনি বলেছেন, ‘‘ওঁর ক্ষতস্থানগুলি ছিল অত্যন্ত ভয়াবহ এবং গভীর। একটি চোখের দৃষ্টিও হারিয়েছেন উনি।’’ 

নিউ ইয়র্কের শতকা ইনস্টিটিউশনে শিল্পীদের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিতে ওঠার পরই এক যুবক হামলা চালান। লেখকের চোখে, ঘাড়ে এবং শরীরে এলোপাথারি ছুরির কোপ বসাতে শুরু করেন। 

নিউ ইয়র্কের শতকা ইনস্টিটিউশনে শিল্পীদের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিতে ওঠার পরই এক যুবক হামলা চালান। লেখকের চোখে, ঘাড়ে এবং শরীরে এলোপাথারি ছুরির কোপ বসাতে শুরু করেন। 

You might also like!