Durga Puja, Dussehra Rush: দশেরা ও দুর্গোৎসবের উপলক্ষে চলবে ৯টি বিশেষ ট্রেন

Indian Railways Announces Nine Special Trains
Indian Railways Announces Nine Special Trains

 

মোরাদাবাদ, ১৪ অক্টোবর : দশেরা এবং দুর্গোৎসবের কথা মাথায় রেখে ২১ অক্টোবর পর্যন্ত ৯টি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে। বুধবার মোরাদাবাদ রেল মণ্ডলের সিনিয়র ডিসিএম মহেশ যাদব জানান, পশ্চিমবঙ্গের বাংলা অঞ্চলের পাশাপাশি জম্মু এবং বারাণসী রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে। অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াত সুগম করতেই এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার তিনি আরও জানান, বাংলা অঞ্চলের জন্য ০৪৩১২, ০৪৩১১, ০৪৬২৪, ০৪৬২৩, ০৩৪৩৭, ০৩৪৩৮ নম্বর ট্রেন , জম্মু অঞ্চলের জন্য ০৪৬০৪, ০৪৬০৩, ০৪৬১০, ০৪৬০৯ নম্বর ট্রেন এবং বারাণসী অঞ্চলের জন্য ০৪২১৯, ০৪২১০, ০৪২১৩, ০৪২১৪, ০৪২২৭, ০৪২২৮, ০৪২২১, ০৪২২২ নম্বরের এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

শেয়ার করুন:

You might also like!