Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

S Jayshankar met Argentina president : আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে মতবিনিময় এস জয়শঙ্করের, দ্বিপাক্ষিক বিষয়ে উভয়ের বার্তালাপ

S Jayshankar met Argentina president
S Jayshankar met Argentina president

 

বুয়েনোস আইরেস, ২৬ আগস্ট : আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার (ভারতীয় সময় অনুযায়ী সকালে) ভারতের বিদেশমন্ত্রীকে আর্জেন্টিনায় অভ্যর্থনা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরে উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানিয়েছি তাঁকে। বাণিজ্যিক স্তরকে আরও টেকসই এবং উচ্চাভিলাষী করা-সহ আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছি।"

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর টুইট করে আরও জানিয়েছেন, গ্লোবাল সাউথ এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উভয়ের দৃষ্টিকোণ থেকে শক্তি ও খাদ্য নিরাপত্তা নিয়েও কথা বলেছি। ফার্মাসিউটিক্যালস-সহ সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবার গুরুত্বের উপর দৃষ্টি আনার চেষ্টা করেছি। পারমাণবিক শক্তির পাশাপাশি আমাদের প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। পরে আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্জিও মাসার সঙ্গেও কথা বলেছেন এস জয়শঙ্কর। অর্থনৈতিক বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেছেন এস জয়শঙ্কর।

You might also like!