Country

1 hour ago

NEET-UG 2026 paper leak: নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত আরও দুই, এযাবৎ মোট পাকড়াও ১৩

CBI arrests two more persons in NEET-UG 2026 paper leak case
CBI arrests two more persons in NEET-UG 2026 paper leak case

 

নয়াদিল্লি, ২৭ মে : নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁস কাণ্ডে আরও দু'জনকে গ্রেফতার করলো সিবিআই। এযাবৎ এই প্রশ্নফাঁস কাণ্ডে মোট ১৩ জনকে সিবিআই গ্রেফতার করেছে। সিবিআই সূত্রের খবর, ধৃত অভিযুক্ত ডঃ মনোজ শিরুরে মহারাষ্ট্রের লাতুরের একজন ডাক্তার। অভিযুক্ত পি ভি কুলকার্নির কাছ থেকে রসায়নের প্রশ্ন পেতে তিনি এক অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে-সহ তিনজন ছাত্রকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত হল তেজস হর্ষদকুমার শাহ, যিনি পুনের কোচিং সেন্টার ডঃ অভঙ্গ প্রভু মেডিকেল একাডেমির পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি গ্রেফতার হওয়া অভিযুক্ত মনীষা হাভালদারের কাছ থেকে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার ফাঁস হওয়া পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো পেয়েছিলেন। এই মামলার ঘটনাপ্রবাহ এবং ষড়যন্ত্র উদঘাটনের জন্য তদন্ত চলছে। সিবিআই এখনও পর্যন্ত বিভিন্ন স্থানে ৪৯টি জায়গায় তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু আপত্তিকর নথি, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত জিনিসপত্রের বিস্তারিত বিশ্লেষণ চলছে।

You might also like!