Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Firhad Hakim : সই-কাণ্ডে তদন্তের গতি বৃদ্ধি, ফিরহাদের বাড়িতে সিআইডি আধিকারিকদের হানা

Firhad Hakim
Firhad Hakim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সই জালিয়াতি-কাণ্ডের তদন্তে এবারফিরহাদ হাকিমেরবাড়িতে পৌঁছল সিআইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বন্দরের বিধায়কের চেতলার বাসভবনে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা।সূত্রের খবর, বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশন সংক্রান্ত বৈঠকে কী ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন এবং কার নির্দেশে সই সংক্রান্ত বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছিল—সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ফিরহাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

বিরোধী দলনেতার নামের সপক্ষে সই সংগ্রহের বৈঠক ঘিরেই যতকাণ্ড। মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন বহু বিধায়কই। অথচ তাঁদের নামের পাশে রয়েছে সই। বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তোলপাড় রাজ্য-রাজনীতি। সই জালিয়াতি তথ্য সামনে এনে দল থেকে বহিষ্কৃত হয়েছেন ঋতব্রত-সন্দীপনরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি। জানা গিয়েছে, কালীঘাটে সই সংগ্রহের বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, রেজোলিউশন বুকে তৃণমূলের তরফে হাতে লেখা চিঠিতে সইও রয়েছে ফিরহাদের।কালীঘাটে সই সংগ্রহের বৈঠকে থাকার সুবাদে সেদিন কারা সশরীরে উপস্থিত ছিলেন, আর কারা না থাকতেই তাঁদের সই হয়ে গিয়েছিল। সে সম্পর্কে সব তথ্যই ফিরহাদ হাকিমের জানার কথা। কাদের নির্দেশে এই কাজ হয়েছিল? কারা এই সই ‘টুকলি’ করেছিলেন, তার যাবতীয় খুঁটিনাটি জানতে ফিরহাদকে জিজ্ঞাসাবাদ করতে এদিন পৌঁছে যায় সিআইডি। জানা গিয়েছে, তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা।

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিরোধী দলের বিধায়কদের সই জাল করার মারাত্মক অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গত ১ জুন, সোমবার অভিষেককে সই কাণ্ডে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। কিন্তু ৩১ মে, সোনারপুরে হেনস্থার মুখে পড়েন তৃণমূল সাংসদ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথমবারের হাজিরা এড়ান তিনি। ১৫ দিনের সময় চাইলেও সেই দাবি মানেনি তদন্তকারীরা। ফের অভিষেকের বাড়িতে দ্বিতীয়বার হাজিরার নোটিস যায়। আগামী ৮ জুন তাঁকে দ্বিতীয়বার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ভবানীভবনে। এই আবহেই সই জালিয়াতির জাল গোটাতে এবার তদন্তকারীদের নজরে ববি। এখন দেখার, সিআইডির সংগ্রহ করা বয়ানে জাল সই সংক্রান্ত নতুন কোনও তথ্য উঠে আসে কি না সিআইডি তদন্তকারীদের হাতে।

You might also like!