Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

4 months ago

Donald Trump and Benjamin Netanyahu :‘বন্ধুর’ সিদ্ধান্তে ক্ষুব্ধ নেতানিয়াহু,দীর্ঘ ফোনালাপে তুমুল ‘ঝগড়া’ দুই রাষ্ট্রনেতার

Donald Trump and Benjamin Netanyahu
Donald Trump and Benjamin Netanyahu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি দুই নেতার দীর্ঘ ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওসে’র একটি রিপোর্ট অনুযায়ী, দুই রাষ্ট্রনেতার মধ্যে অত্যন্ত তপ্ত একটি আলোচনা হয়েছিল। তখনই ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নেতানিয়াহু। কিন্তু কেন? সূত্রের খবর, ইরান যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন দু’জন। ইজরায়েলি প্রধানমন্ত্রী শান্তি আলোচনা নিয়ে যথেষ্ট সন্দিহান। তেহরানের সামরিক ক্ষমতা এবং পরিকাঠামো দুর্বল করে ইরানি শাসনব্যবস্থাকে অকেজো করে দিতে তিনি ফের যুদ্ধ শুরু করতে চান। কিন্তু সূত্রের খবর, এখানেই আপত্তি মার্কিন প্রেসিডেন্টের। কারণ, তিনি পুনরায় হাতে অস্ত্র তুলতে নাকি নারাজ। কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিনি সমস্যা সমাধানেই অগ্রাধিকার দিচ্ছেন। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে আলোচনার মাধ্যমে সমস্যা না মিটলে তিনি ইরানে আরও বড় হামলা চালাতে প্রস্তুত।‘এক্সিওসে’র ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছেন, মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান একটি শ্বেতপত্র প্রকাশের চেষ্টা করছে। সেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার জন্য ওয়াশিংটন ও তেহরান উভয়ই স্বাক্ষর করবে। এর পর ৩০ দিনের একটি আলোচনা পর্ব শুরু হবে দু’দেশের। যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি,  হরমুজ প্রণালী-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। ইজরায়েল সরকারের কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে ‘এক্সিওস’ জানিয়েছে, ওয়াশিংটনের এই কৌশলে সহমত পোষণ করেনি তেল আভিভ। ট্রাম্পের এই পরিকল্পনায় হতাশ নেতানিয়াহু। পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তিনি তেহরানে অভিযান চালিয়ে যাওয়ার উপরই জোর দিয়েছেন।

You might also like!