Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

Ibrahim Ali Khan Pushes Away Palak Tiwari :পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই বদলে গেল পরিস্থিতি! ইব্রাহিম-পলকের ভিডিও ভাইরাল

Ibrahim Ali Khan Pushes Away Palak Tiwari
Ibrahim Ali Khan Pushes Away Palak Tiwari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তারকাদের পিছু নেয় আলোকচিত্রীরা, আর তাতেই মাঝেমধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এবার এমনই এক মুহূর্তের মুখে পড়লেন ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারি।ইব্রাহিম এবং পলক নাকি ‘ডেট’ করছেন। এ কথা বলিপাড়ার অন্দরের ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্কের কথা তাঁরা কোনও দিন প্রকাশ্যে স্বীকার করেননি। বরং ক্যামেরা দেখলেই চেষ্টা করেছেন পরস্পরের থেকে দূরে থাকার। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন যুগলে।

সম্প্রতি, তাঁরা সম্ভবত সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের একসঙ্গে দেখে ছবি তোলা শুরু করেন ছবিশিকারিরা। সময় বুঝে ইব্রাহিম ঠেলে দূরে সরিয়ে দেন পলককে। সিঁড়ির দিকে, সকলের আড়ালে চলে যান পলক। আর ইব্রাহিম ফোনে কথা বলতে বলতে অন্য দিকে চলে আসেন। এত কিছুর পরেও অবশ্য পলকের ছবি তুলেছেন আলোকচিত্রীরা।

সইফ আলি খান-অমৃতা সিংহের পুত্র ইব্রাহিমের সঙ্গে শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের প্রেমের কথা প্রায় অনেকের জানা। তাঁরা অনেক সময়েই বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে যান। তাঁদের নিজস্ব বন্ধুদের দল আছে। ইব্রাহিমের পরিবারের সঙ্গেও পলকের সুসম্পর্ক। কিন্তু, নিজেদের সম্পর্ককে এখনও ক্যামেরার আড়ালেই রাখতে ইচ্ছুক তাঁরা। তাই হয়তো এখনও পর্যন্ত সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

You might also like!