Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

4 months ago

Donald Trump : ‘আমেরিকার মধ্যপ্রাচ্য’? ট্রাম্পের পোস্টে ইরান ইস্যুতে তোলপাড়

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট’। হ্যাঁ, ইরান ‘দখল’ করে এরকমই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, আমেরিকার পতাকার রঙে রাঙিয়ে দিলেন মধ্যপ্রাচ্যের মানচিত্রও।সাময়িক যুদ্ধবিরতি জারি থাকলেও আমেরিকা-ইরানের মধ্যে অব্যাহত উত্তেজনা। সূত্রের খবর, শীঘ্রই তেহরানে ফের সামরিক অভিযান চালাতে পারে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে শনিবার সমাজমাধ্যম ট্রুথ সোশালে একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। সেখানে দেখা যাচ্ছে, গোটা ইরানের উপর রয়েছে আমেরিকার পতাকার রঙ। ছবিটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইউনাইটেড স্টেটস অফ মিডল ইস্ট?’ কয়েকদিন আগে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ইরানের একের পর এক নৌকার উপর চলছে ক্ষেপণাস্ত্র হামলা। দেশটির আকাশে উড়ছে মার্কিন পতাকা। ট্রাম্পের এহেন পদক্ষেপে অনেকেই আশঙ্কার মেঘ দেখছেন। কথা মতো ইরানে কি সত্যিই তাহলে বড় হামলা করতে চলেছেন ট্রাম্প? উঠছে প্রশ্ন।

 আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও, পরিস্থিতি যে কোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশল।

বলে রাখা ভালো, শান্তি চুক্তির লক্ষ্যে আমেরিকা ইরানকে যে ৫ শর্ত দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরানকে একটি পরমাণু ঘাঁটি চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, যুদ্ধের জেরে ইরান যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল আমেরিকার কাছে, তা কোনওভাবেই দেওয়া না। দাবি অনুযায়ী, ইরানকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। আমেরিকা ইরানের যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করেছে তার ২৫ শতাংশও ফেরানো হবে।

You might also like!