Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Swarup Biswas : শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার, স্বরূপকে ঘিরে থানার সামনে উত্তেজনা চরমে

Swarup Biswas
Swarup Biswas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্টুডিওপাড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন স্বরূপ বিশ্বাস, যিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ানদের কাছ থেকে নিয়মিত টাকা তোলা হত। রিজেন্ট পার্কের এক মেকআপ শিল্পীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে।

অভিযোগ, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলে অভিযোগ। দু’বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, ‘গত মার্চ মাসে ওই মহিলার বাড়িতে তাঁকে খুন করার উদ্দেশে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল।’ ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। একাধিক শিল্পীদের কাছে থেকে কাজের নামে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। অস্ত্র আইনেও রুজু করা হয়েছে মামলা।

স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরাও। থানার বাইরে দাঁড়িয়ে প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান-সর্বস্তরে স্বরূপের একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই নাকি টলিউডের কলকাঠি। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিযোগ, ‘ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে আমি মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, আজ তাই হল।’ 

বৃহস্পতিবার মেকআপ আর্টিস্টের অভিযোগ পেতেই তড়ঘড়ি স্বরূপকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উপচে পড়ে জনরোষ। স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়। স্বরূপকে লক্ষ্য করে থানার বাইরেই ওঠে ‘চোর চোর স্লোগান’। রাতেই নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। শুক্রবার আদালতে পেশ করা হবে স্বরূপকে। প্রসঙ্গত, এদিন স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় নিউ আলিপুর থানার বাইরে। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই ডিমের ট্রে হাতে থানার বাইরে তৈরি ছিল ক্রুদ্ধ জনতা। স্বরূপকে থানা থেকে বরে করার পরেই উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জমায়েত হঠাতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র‌্যাফ।

সরকারি পালাবদলের পরেই টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রুদ্রনীল ঘোষ। আর বৈঠকেই উঠে এসেছিল টলিপাড়ার  ‘আতঙ্ক’  স্বরূপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অন্যদিকে, মেসিকাণ্ডে স্বরূপ বিশ্বাসের দাদা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক এদিন অসুস্থতার অজুহাতে বিধাননগর দক্ষিণ থানার হাজিরা এড়িয়ে গিয়েছেন। শুক্রবার সকালে এপ্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। বলেন, “ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে…।”

শুক্রবার সকালে এবিষয়ে কথা বলা হলে দিলীপ বলেন, “লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি। এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে। অন্যায় করলে কেউ ছাড় পাবে না।”

You might also like!