Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Country

55 minutes ago

Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।শীর্ষ আদালত জানায়, ২০২৪ সালের প্রশ্নপত্র ফাঁসের সময় আদালতের দেওয়া পূর্ববর্তী নির্দেশিকা যথাযথভাবে মানা হয়নি। ফলে ফের একই ধরনের অনিয়ম ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আদালত এনটিএ-র ভূমিকা নিয়ে অসন্তোষও জানায় এবং পুনরায় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় দুঃখ প্রকাশ করে।

এদিন বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল এএনটিএ-কে প্রতিস্থাপিত করার আর্জির মামলা। সেই মামলার শুনানির সময়ই সুপ্রিম কোর্ট জানায়, ”আমরা খুবই দুঃখিত। এনটিএ কোনও শিক্ষাই নেয়নি। NTA-কে নির্দেশ দেওয়া হচ্ছে, যেন তারা ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে গঠিত পর্যবেক্ষণ কমিটির বিষয়ে তাদের অবস্থান উল্লেখ করে একটি হলফনামা দাখিল করে। আমরা প্রাক্তন চেয়ারম্যান ড. কে. রাধাকৃষ্ণনকেও নির্দেশ দিচ্ছি যেন তিনি একটি হলফনামা দাখিল করে জানান যে, উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি—যারা ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে—তাদের নির্দেশাবলি যথাযথভাবে প্রতিপালিত হওয়া নিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এই হলফনামাটি ৩ দিনের মধ্যে দাখিল করতে হবে।”

উল্লেখ্য, নতুন করে আগামী ৩ জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছেএনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া একজন পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। নিটের ভিতর থেকে হোক বা অন্য চক্রের মাধ্যমে, ভুক্তভোগী তো পরীক্ষার্থীরাই। প্রথম পরীক্ষাটি বাতিল হওয়ায় ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এর পর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিলেন তিনি। ৬৫০ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পরেই আত্মহত্যার ঘটনা। পরে আরও চার নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।

You might also like!