Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Saokat Molla:শওকতকে ধরতে সীমান্তে কড়াকড়ি, বিএসএফের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করল এনআইএ

Saokat Molla
Saokat Molla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাঙড় বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত ও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত-র খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ। বৃহস্পতিবার তাঁকে পলাতক ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সূত্রের দাবি, দেশ ছেড়ে পালানোর আশঙ্কায় ইতিমধ্যেই অভিযুক্তের তথ্য Border Security Force-এর সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে, শওকতের ছেলেকে আটক করা হলেও তাঁর অবস্থান এখনও অজানা। তদন্তকারীদের অনুমান, তিনি কোনও আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন।

বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই নাকি এলাকা ছাড়েন শওকত (Saokat Molla)। ফলে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তদন্তকারীদের। এরপর তৃণমূল নেতার ছেলেকে নিয়ে বাড়িতে ঢোকেন তদন্তকারী আধিকারিকরা।  পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, শেষ বার লাল পোশাকে বাসন্তীর দিকে চুনাখালিতে একজনের বাইকে দেখা গিয়েছে শওকতকে। পরিকল্পনা করেছিলেন নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর।  কারণ, বাসন্তীর খেয়াঘাট পেরলেই উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়া ঘাট। সেখান থেকে বাংলাদেশ সীমান্ত একদম কাছে। তবে স্থানীয়রা শওকতকে শনাক্ত করেই তাঁর পথ আটকায় বলে খবর। সূত্রের খবর, পরিস্থিতি বেগতিক বুঝে মাদ্রাসার দিকে চলে যায় সে। মনে করা হচ্ছিল মাদ্রাসাতেই লুকিয়ে ছিল সে। এই খবর পৌঁছেছে এনআইএর কাছে। এরপরই রাতভর মাদ্রাসা, এলাকার সব, এমনকী জঙ্গলেও তল্লাশি চালায় এনআইএ, কেন্দ্রীয় বাহিনী। কিন্তু হদিশ মেলেনি ‘মাছচোরে’র।  শওকত যাতে কোনওভাবে বাংলাদেশে পালাতে না পারে, তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

You might also like!