Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Bolpur News: সঠিক সময়ে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ, পথ অবরোধ বোলপুরে

Protest in Bolpur over lack of gas supply
Protest in Bolpur over lack of gas supply

 

বীরভূম, ২২ আগস্ট : বুকিং করার পরও দীর্ঘদিন ধরে মিলছে না রান্নার গ্যাসের সিলিন্ডার। সময়মতো সিলিন্ডার সরবরাহ না হওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের বোলপুরের কাশিমবাজার এলাকা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কাশিমবাজার এলাকার একটি গ্যাস এজেন্সির অফিসের সামনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ, সিলিন্ডার বুক করা সত্ত্বেও দিনের পর দিন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এদিন এজেন্সির তরফে জানানো হয়, নির্দিষ্ট বুকিং তালিকা অনুযায়ী মাত্র ৫০ জনকে গ্যাস প্রদান করা হবে। এই ঘোষণার পরেই গ্রাহকদের মধ্যে অসন্তোষের পারদ চড়ে।

ক্ষোভের জেরে বোলপুর-কাশীপুর সংযোগকারী প্রধান সড়কের ওপর খালি সিলিন্ডার সারিবদ্ধভাবে রেখে পথ অবরোধ শুরু করেন ক্ষুব্ধ গ্রাহকরা। অবরোধের জেরে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও নিত্যযাত্রীরা।

You might also like!