Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ?

Madison Huang vs Colette Kress
Madison Huang vs Colette Kress

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিবাহবহির্ভূত সম্পর্ক এবং তথ্যপাচার-সহ একাধিক অভিযোগের জেরে এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন জেনসেন হুয়াং। তাঁর পদত্যাগের পর এবার বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। একদিকে রয়েছেন জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং, অন্যদিকে সংস্থার অন্তর্বর্তিকালীন সিইও হিসেবে দায়িত্ব পাওয়া কোলেট ক্রেস। প্রযুক্তি দুনিয়ার অন্যতম ক্ষমতাশালী এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতার মেয়ে হিসেবে ম্যাডিসনের প্রভাব ও কর্তৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে জেনসেনের ইস্তফার পর অন্তর্বর্তী নেতৃত্বের দায়িত্ব কোলেট ক্রেসের হাতে তুলে দিয়েছে সংস্থা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। আর এই দ্বন্দ্ব সংস্থার ভবিষ্যৎ এবং সাংগঠনিক স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলবে, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন প্রযুক্তি মহলের একাংশ। 

শুধু ম্যাডিসন নয়, তাঁর স্বামী নিকো ক্যাপ্রেজও এনভিডিয়ার গুরুত্বপূর্ণ পদে কর্মরত। অন্যদিকে, ক্রেস সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও)। জানা গিয়েছে, অতীতেও ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে দুই নারীর মধ্যে মতবিরোধ ছিল। তবে কিনা জেনসেনের ইস্তফা এবং ক্রেসের অন্তর্বর্তিকালীন সিইও হওয়ার পর ঘটনা প্রকাশ্যে আসছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সংস্থার কর্মীরা জানাচ্ছেন, ম্যডিসন, নিকো এবং জেনসেনের ছেলে স্পেন্সার হুয়াং পারিবারিক শক্তির দাপটে কোম্পানিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে থাকেন। বহু ক্ষেত্রে অনাধিকার চর্চার অভিযোগ ওঠে। এই নিয়েই অতীতে ক্রেসের সঙ্গে ঝামেলা চরমে ওঠে। এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠছে। ক্রেস অন্তর্বর্তিকালীন সিইও হলেও তিনি কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন? তাছাড়া স্থায়ী সিইও নিয়ে এখনও এনভিডিয়া সিদ্ধান্ত নেয়নি। মনে করা হচ্ছে, পরিবারবারিক আধিপত্যের জোরে সেই পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন ম্যাডিসন, নিকো এবং স্পেন্সার। মার্কিন সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, জেনসেনের কাছে বিশেষ সুবিধা পাওয়ার কারণে তাঁর মেয়ে এবং জামাতা মাঝেমধ্যেই তাঁদের চেয়ে উচ্চপদস্থ কর্তাদের উপরও ‘ছড়ি ঘোরাতেন’। অন্যদিকে দৃঢ়চেতা ক্রেস একসময় খোদ জেনসেনের বহু সিদ্ধান্তে আপত্তি করে সংস্থার কর্তাদের একাংশের মন জয় করেন। 

সব মিলিয়ে বর্তমানে জেনসেনের অবর্তমানে এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের প্রোডাক্ট এবং টেকনিক্যাল মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর ম্যাডিসন হুয়াং এবং সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেসের মধ্যে ক্ষমতার দড়ি টানাটানি চলছে। শেষ পর্যন্ত পরিবারবাদের আধিপত্যের কাছে কি দায়িত্বশীল কর্মীর হার হবে? সময়ই উত্তর দেবে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…