Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

TMC MLA Letter to CM
TMC MLA Letter to CM

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূলের মধ্যে ফের প্রকাশ্যে এল সংঘাত। এ বার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। অভিযোগ, বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ের নামে বিপুল পরিমাণ টাকা আদায় করেছেন কল্যাণ। সেই আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। নিজের দলের লেটারহেডে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কোন মামলায় লড়ার জন্য কত টাকা ফি নিয়েছেন কল্যাণ, তার বিস্তারিত হিসাব খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। এই অভিযোগ ঘিরেই নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। 

গত ১৫ বছর রাজ্যে তৃণমূল সরকারের আমলে বেশিরভাগ মামলায় আইনজীবী হিসেবে দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, গুরুত্বপূর্ণ সমস্ত মামলায় রাজ্য সরকারের তরফে সওয়াল করতে দেখা যেত কল্যাণকে। তবে অনেক ক্ষেত্রেই তাঁর সওয়ালে মামলা নিজেদের অনুকূলে আসেনি তৃণমূলের। সেসব মামলার ফিজ বাবদ কল্যাণের মতো অভিজ্ঞ আইনজীবী ঠিক কত টাকা নিয়েছেন, তার হিসেব চেয়েছেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান। খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, শুনানি বাবদ  মোটা অঙ্কের ফি নিয়েছেন অথচ কটি মামলা জিততে পেরেছেন? 

নিজের লেটারহেড প্যাডে লিখে তাঁর অভিযোগ, এভাবে মামলা লড়ার নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারি অর্থ নয়ছয় করেছেন। এটা বড়সড় আর্থিক দুর্নীতি আর তার তদন্ত হওয়া দরকার। সেই দাবি তুলে আখরুজ্জামান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, তদন্ত হলেই একমাত্র বোঝা যাবে কোন মামলা বাবদ ঠিক কত টাকা নিয়েছেন কল্যাণ এবং তাতে কতটা দুর্নীতি হয়েছে। আখরুজ্জামানের এই চিঠি নিয়ে এখনও মুখ্যমন্ত্রী বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…