Breaking News
 
Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ SFI-ABVP Clash: বইয়ের স্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত! হাতাহাতিতে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

 

Weather update | শীতের মরশুমে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! ক্রমশ শক্তিশালী হচ্ছে ‘আকভানে’, বাংলায় কী প্রভাব?

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আপাতত থমকে রয়েছে সেটি। বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। এর জেরে বাংলার আবহাওয়ায় বড়সড় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর, শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ রূপে স্থলভাগে প্রবেশ করবে আকভান। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা। যার প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়। শনিবারও চলবে বৃষ্টি।

বুধবার সকালে কলকাতায় অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। বেশ কিছুটা কমেছে তাপমাত্রা। তবে বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে বাড়বে বৃষ্টি। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…