
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রায়গঞ্জে নাবালিকাকে ধ*র্ষ*ণ করে খু*নের* অভিযোগে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের এ*ন*কাউ*ন্টা*রে নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ভোররাতে পুলিশের অভিযানে মৃত্যু হয় দিলীপের। এই ঘটনার পরেই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতির কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে খু*নি ও ধ*র্ষ*ক*দের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপরাধ দমনে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘পুলিশকে খোলা ছুট দিয়েছি। যা প্রয়োজন, তাই করবে।’ এমনকী, প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিরও অপেক্ষা করতে হবে না বলে ইঙ্গিত দেন তিনি। যদিও নিজের বক্তব্যে সরাসরি রায়গঞ্জের ঘটনার কোনও উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
গত মঙ্গলবার রায়গঞ্জে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের এক নাবালিকা। পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বেড়াতে গিয়েছিল। তার পরে আর বাড়ি ফেরেনি। দু’দিন পরে কুলিকের জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। এর পরেই ধ*র্ষ*ণ-খু*নে*র অভিযোগ তোলে নাবালিকার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এর মধ্যেই এ দিন ভোরে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছেন বলে খবর পায় পুলিশ। শুরু হয় অভিযান। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালান অভিযুক্ত দিলীপ রায়। পাল্টা তদন্তকারীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।
এনকাউন্টার নিয়েই প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশ সব অভিযুক্তকে গুলি করে না। যখন কেউ আক্রমণ করে, তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা আক্রমণ করে।’ একই সঙ্গে মাদক পাচার, ধ*র্ষ*ণ-খু*ন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলেও জানিয়ে তিনি বলেন, ‘তিনটে ক্ষেত্রে পুলিশকে খোলা হাত দিয়েছি, সুপিরিয়দের অনুমতিও নিতে হবে না।’
পরে ওই পুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদক পাচারকারী, ধ*র্ষ*ক এবং অনুপ্রবেশকারীদের এক সারিতে রেখে আক্রমণ শানান শুভেন্দু। তাঁর সাফ কথা, ‘এই রাজ্যে আপনাদের কোনও স্থান নেই।’ এ পরেই নারীসুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবে। প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। এবং তা হচ্ছে।’
কমিউনিস্টদেরও একহাত নেন মুখ্যমন্ত্রী। দিমাগি নকশাল, জঙ্গি, বামপন্থী, জামাতকে এক সারিতে রেখে বলেন, ‘কিছু লোক এখনও চিমটি কাটছে। কমিউনিস্ট, জঙ্গি, জামাতিরা আছেই। এর সঙ্গে আরশোলা, ছারপোকারাও রয়েছে। তাদের থেকে রাষ্ট্রবাদীদের সতর্ক থাকতে হবে।’ দলের কর্মীদের উদ্দেশে তিনি জানান, ছাব্বিশের নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। সেটাকে বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
