Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kiran Dutta: ‘আমাকে যারা পছন্দ করে না, নন্দিনীর মতো বউ হোক’, ‘বাবাটা’ বিতর্কে কটাক্ষ কিরণের

Kiran Dutta ON Bigg Boss Bangla
Kiran Dutta ON Bigg Boss Bangla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে রয়েছেন বিগ বসের প্রতিযোগী নন্দিনী দত্ত। প্রতিযোগী রাজবীরকে ‘বাবাটা’ বলে সম্বোধন করে তাঁর কান্নার একটি ভিডিও ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। এবার সেই ঘটনাকেই হাতিয়ার করে কটাক্ষ করলেন জনপ্রিয় ইউটিউবার ‘বং গাই’ কিরণ দত্ত। নন্দিনীর কান্নার ছবি পোস্ট করে মজার ছলে তিনি লেখেন, ‘আমাকে যারা পছন্দ করে না তাঁদের নন্দিনীর মতো বউ হোক।’ শুধু নন্দিনীই নন, এই প্রসঙ্গে জীতু ও সৌরভকেও খোঁচা দিতে ছাড়েননি কিরণ। তাঁর এই পোস্ট ঘিরেও সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন চর্চা।

গত রবিবার ‘বিগ বস বাংলা’র দুর্গ থেকে বেরিয়ে যেতে হয়েছিল নন্দিনী দত্তকে। যদিও এভিক্টেড নন, তিনি ছিলেন সিক্রেট রুমে। সেখানে বসেই তিনি দেখেছিলেন প্রেমিক রাজবীর দে পোশাকে থাকা সেফটিপিন খুলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছেন। টিভিতে সে দৃশ্য দেখে, ‘বাবাটা, সেফটিফিন খুলতে পারে না, কেউ ওকে হেল্প করো’ বলে কেঁদে ফেলেন অভিনেত্রী। মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ। অধিকাংশই এই আচরণকে ‘ন্যাকামি’ বলে তোপ দাগেন। শুক্রবার সেই দৃশ্যই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কিরণ। ক্যাপশনে তিনি লেখেন, ‘অনলাইনে টিকিট কেটে বাবাকে রামায়ন দেখাতে নিয়ে যাচ্ছি। আমার বাবাটা এসব পারে না।’ এখানেই শেষ নয়। কমেন্ট বক্সে চূড়ান্ত রসিকতা করে লিখলেন, ‘আমাকে যারা পছন্দ করে না তাঁদের নন্দিনীর মতো বউ হোক।’ 

কিরণের এই পোস্টে স্বাভাবিকভাবেই চটেছেন নন্দিনীর অনুরাগীরা। তার পালটা দিতেও ছাড়েননি বং গাই। কমেন্ট সেকশনে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন কিরণ। সেখানে দেখা যাচ্ছে, ২০১৯ সালে নন্দিনী তাঁকে মেসেজ করেছিলেন। যার উত্তর দেননি বং গাই। কিরণ মানেই অন্যরকম মজা। তা সে ভিডিও হোক বা সামান্য পোস্ট। তাঁর এই ‘বাবাটা’ পোস্টেও হেসে খুন নেটপাড়া। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…