Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dilip Ghosh: অভিষেককে কটাক্ষ দিলীপের, এসআইআর ইস্যুতেও প্রতিক্রিয়া মন্ত্রীর

Dilip Ghosh Targets  Abhishek Banerjee
Dilip Ghosh Targets Abhishek Banerjee

 

নিউটাউন, ৭ নভেম্বর : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বাড়ির সামনে হামলার অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেছেন তিনি। শনিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে একযোগে আক্রমণ শানান।

শুক্রবার গভীর রাতে কালীঘাটে নিজের বাসভবনে হামলার অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "ফুটপাথে দাঁড়িয়ে নেতার জন্মদিন পালনের দৃশ্য প্রথমবার দেখা গেল। গভীর রাতে সেখানে গিয়ে যদি কেউ ঝামেলা বা অশান্তি সৃষ্টি করে, তবে পাল্টা প্রতিরোধ তো হবেই। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার সময় কার আছে? ওঁদের বলার বা করার মতো আর কিছু অবশিষ্ট নেই, তাই এইসব ভিত্তিহীন ইস্যু তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন।"

অন্যদিকে, এসআইআর প্রক্রিয়া প্রসঙ্গে রাজ্যের বাস্তব চিত্র তুলে ধরে দিলীপ ঘোষ জানান, "আমি আমাদের বাংলার কথা বলতে পারি। এখনও পর্যন্ত রাজ্যের তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ ভুয়ো ও সন্দেহজনক নাম বাদ গিয়েছে। এর মধ্যে বহু লক্ষ মানুষ এমন রয়েছেন, যাঁদের নোটিস পাঠিয়ে বারবার ডাকার পরও তাঁরা হাজিরা দেননি। কারণ তাঁদের কাছে নাগরিকত্বের উপযুক্ত কোনও নথিপত্র নেই এবং তাঁরা কেউই এ রাজ্যের বৈধ ভোটার নন।"

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিতর্কের আহ্বান প্রসঙ্গে মন্ত্রী তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, "রাহুল গান্ধী তো এখনও পর্যন্ত কখনও কোনও বিতর্কই করেননি। তিনি সংবাদমাধ্যমের সামনে এসে প্রশ্নের উত্তর দেওয়ার সাহস দেখান না, আবার সংসদেও গঠনমূলক প্রশ্নের মুখোমুখি হন না; কেবল নিজের মতো ভাষণ দেন আর বেরিয়ে যান। এখন তাঁর সঙ্গে কে বিতর্ক করতে যাবে, কার এত সময় আছে? পারলে উনি নিজের দলের মধ্যে কিংবা ইন্ডি জোটের শরিকদের সঙ্গে বসে বিতর্ক করুন।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…