Maharashtra MLC polls: এমএলসি নির্বাচনে নাগপুরে খাতা খুলল কংগ্রেস, এবার কটাক্ষ মোদীকে

Abhijeet Wanjari
Abhijeet Wanjari

 

নাগপুর, ২৯ অক্টোবর : চার রাজ্যের ২৮টি বিধান পরিষদ আসনের নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারবেন কি না, তা নিয়েই একটা সংশয় ছিল। শেষ পর্যন্ত খাতা খুলেছে কংগ্রেস। তা-ও আবার নাগপুরে। খাতা খোলা নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোঁচার জবাব দিয়েছে কংগ্রেস। মোদীর উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়েছে, “বলুন তো নাগপুরে কে জিতল?”

মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে নাগপুর বিভাগ গ্র্যাজুয়েট নির্বাচনী এলাকা থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ওয়ানজারি। প্রথম ও দ্বিতীয় পছন্দের ভোট মিলিয়ে তিনি মোট ৬৭,২৩১টি ভোট পেয়েছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী সুধাকর কোহালে পেয়েছেন ৬৩,৯৬০টি ভোট। ওয়ানজারি ৩,২৭১ ভোটের ব্যবধানে কোহালেকে পরাজিত করেছেন।

নাগপুর বিভাগ গ্র্যাজুয়েট নির্বাচনী এলাকা থেকে জয়ী কংগ্রেস নেতা অভিজিৎ ওয়ানজারি বলেন, "ছয় বছর আগে যখন আমি প্রথমবার এই গ্র্যাজুয়েট নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিলাম, তখন এই এলাকায় যে কাজগুলো হওয়ার কথা ছিল, তার অনেকটাই তখনও সম্পন্ন হয়নি। গ্র্যাজুয়েটদের জন্য একটি স্বতন্ত্র নির্বাচনী এলাকা রয়েছে এবং আমি সেই এলাকার মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…