Maloypur incident : চোরবাগান দুর্ঘটনা: মলয়পুরে মৃতদের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে সাংসদ মিতালি বাগ

Maloypur incident (symbolic picture)
Maloypur incident (symbolic picture)

 

হুগলি,১৯অক্টোবর : কলকাতার চোরবাগান দুর্গোৎসব মণ্ডপে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার রেশ এবার আরামবাগের মলয়পুরেও। সোমবার দুপুরে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, কলকাতার চোরবাগানের দুর্ঘটনায় আরামবাগের মলয়পুর এলাকার একই পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে সেখানে যান সাংসদ মিতালি বাগ। সেই সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে।

তবে এই বিক্ষোভের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পাশাপাশি, এই ঘটনায় সাংসদ মিতালি বাগের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। কলকাতার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে মলয়পুরে এই বিক্ষোভের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!