Dilip Ghosh: মা দুর্গার ১১ হাত নিয়ে বিতর্ক, রাজ্য সরকারকে নিশানা করে কী বললেন দিলীপ?

Dilip Ghosh
Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আগে রাজ্য সরকারের কয়েকটি বিজ্ঞাপন ও পোস্টারে দুর্গাপ্রতিমার ১১টি হাত দেখা যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন, “যেভাবে সরকার কাজ করছে, ১০ হাতে হচ্ছে না। ১১ হাতের দরকার আছে। সেই জন্যই হয়তো হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।” তবে একই সঙ্গে দিলীপ জানান, এটি কোনও শিল্পীর ভুলও হতে পারে। তাই এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 

দিলীপ আরও জানান, এতদিন দুর্গাপুজো নিয়ে মানুষের মধ্যে কোনও আবেগ ছিল না। এবার সত্যিকারের দুর্গাপুজো হচ্ছে বাংলায়। মানুষের মন ভোলানোর জন্য টাকা দেওয়া হত। পালাবদলের পর বাংলায় উৎসবের পরিবেশ তৈরি করেছে সরকার। মহালয়া থেকেই বোধন শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে শারদীয়ার সুর বেধে দিয়েছে। অতিরিক্ত ১২-১৩ হাজার পুজোকে অনুদান দেওয়া হয়েছে। ৪৫ হাজার পুজোর জায়গায় ৫৮ হাজার পুজো এবার অনুদান পেয়েছে। এবার দুর্গাপুজোর আগে সেজে উঠেছে গোটা কলকাতা শহর। এবিষয়ে দিলীপ বলেন, “বাংলার উৎসবকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য গোটা কলকাতাকে সাজিতে তোলা হয়েছে। গ্রামের লোকজনের মধ্যে বিপুল উৎসাহ। আগে থেকে পুজোর উদ্বোধন করে পুজো দেখা প্রবণতা এবার দেখা গিয়েছে। সবাই খুশি আছে। তাই সত্যকারের দুর্গাপুজো এবার হচ্ছে।”

রাস্তার রং সংক্রান্ত বিতর্ক নিয়ে দিলীপ বলেন, “কিছু জায়গায় আল্পনা ইত্যাদিতে সাজানো হয়েছে। বৃষ্টির জন্য বাইক স্কিট করেছে। বা অন্য কোনও কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের নজরে বিষয়টি রয়েছে। গতকাল এই নিয়ে আলোচনা হয়েছে। এটি বিচার করে দেখা হবে। সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সরিয়ে দেওয়া হবে। “

শেয়ার করুন:

You might also like!