Attack on Mamata Banerjee: প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন! কালীঘাটে মমতার বাড়ির সামনে আটক তরুণী

Attack on Mamata Banerjee
Attack on Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কালীঘাটে। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরোনোর আগে তাঁর বাড়ির সামনে এক তরুণী পৌঁছে যান। সেই সময় মমতার শাড়ি ধরে টানাটানি করা হয় বলে দাবি তৃণমূলের। ওই তরুণীর কাছ থেকে ছুরি উদ্ধার হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি বুঝে কালীঘাটের তৃণমূল কর্মী ও নেতারা তাঁকে আটক করেন। পরে তাঁকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন কালীঘাটের তৃণমূল নেতৃত্ব। তবে ঘটনার প্রকৃত পরিস্থিতি ও ছুরি উদ্ধারের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 

দিল্লির কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছেই কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধন করলেন কালীঘাট তৃণমূল নেত্রী। সন্ধ্যায় বাড়ি থেকে বেরচ্ছিলেন নেত্রী। কিছু কালীঘাট তৃণমূলপন্থী নেতা, কর্মীরা মমতার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন। অভিযোগ, নিজেকে নেত্রী ভাগ্নী পরিচয় দিয়ে মমতার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন ওই তরুণী। মমতা বাড়ি থেকে বেরতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি! অন্যরা সকলে বিষয়টি দেখে প্রাথমিকভাবে হতবাক হয়েছিলেন। যদিও ক্ষণিকেই নেত্রীর বিপদ বুঝে ওই তরুণীকে পাকড়াও করার চেষ্টা করেন।

ততক্ষণে ওই ‘হামলাকারী’ মমতার কাছে পৌঁছে যান। নেত্রীর শাড়ি ধরেও টান মারেন বলে অভিযোগ। যদিও ততক্ষণে উপস্থিত লোকজন ওই অজ্ঞাতপরিচয় তরুণীকে ধরে মাটিতে ফেলে দেন। ফলে বড়সড় হামলা হয়নি মমতার উপরে। ওই তরুণীর থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে বলে অভিযোগ। খবর দেওয়া হয় কালীঘাট থানায়। কিন্তু কে এই তরুণী? কোথা থেকে তিনি ছুরি নিয়ে মমতার বাড়ির সামনে পৌঁছে গেলেন? মমতাকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন তিনি? শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি সিভিক ভলান্টিয়ার! মাদকাশক্তও ছিলেন।

পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। কালীঘাট তৃণমূলের তরফে থানায় হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা ছিল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রোটোকল অনুসারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর যতটা নিরাপত্তা থাকা উচিত, তেমনটাই পান কালীঘাট তৃণমূল নেত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার নিয়ে ফের প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূলের নেত্রী দোলা সেন। 

শেয়ার করুন:

You might also like!