kolkata

47 minutes ago

CM Suvendu Adhikari And Durgapuja 2026 | পার্ক স্ট্রিটে প্রথম দুর্গাপুজো: অ্যালেন পার্কে উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, এলেন তসলিমাও

অ্যালেন পার্কের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী,
অ্যালেন পার্কের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী,

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বড়দিনের আলোর মালায় যে পার্ক স্ট্রিট প্রতি বছর সেজে ওঠে, সেই চেনা ছবিতে এবার শারদোৎসবের নতুন সংযোজন। ডিসেম্বরের আগেই আলোয় ঝলমল অ্যালেন পার্ক, তবে উপলক্ষ ক্রিসমাস নয়, দুর্গাপুজো। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার উদ্যোগে এই প্রথম অ্যালেন পার্কে দুর্গার আরাধনা। সোমবার রাতে দ্বিতীয়ার মণ্ডপে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দুর মন্তব্য, “এতদিনে পার্ক স্ট্রিট শুদ্ধ হল, মায়ের আগমনে।” পাশাপাশি পুজোর মধ্যে একদিন অ্যালেন পার্কে গিয়ে ভোগ খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ক্রিসমাসের জন্য পরিচিত পার্ক স্ট্রিটে দুর্গাপুজোর এই নতুন আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

দ্বিতীয়ার সন্ধ্যাজুড়ে কলকাতার নামীদামি একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অ্যালেন পার্কে যখন পৌঁছন, ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁয়ে ফেলেছে। তবুও অক্লান্তভাবে হাসিমুখে উদ্বোধন করেন। এই পুজোর মূল উদ্যোক্তা শঙ্কুদেব পণ্ডাকে পাশে নিয়ে বক্তব্যও রাখলেন। বললেন, ‘‘একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির। পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্ক স্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন।” এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহালয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।” সোমবার অ্যালেন পার্কের এই পুজো দেখতে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। এই মুহূর্তে তিনি কলকাতায়। তাই পুজোদর্শনে বেরিয়েছিলেন। শঙ্কুদেব পণ্ডার আয়োজনে দুর্গাপুজো দেখে মুগ্ধ তসলিমা! এনিয়ে ফেসবুক পোস্টে দারুণ প্রশংসা করেছেন লেখিকা।

You might also like!