kolkata

1 hour ago

Suvendu extend greetings on Mahalaya: মহালয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari extend greetings on Mahalaya
Suvendu Adhikari extend greetings on Mahalaya

 

কলকাতা, ১০ অক্টোবর : শুভ মহালয়া তথা দেবীপক্ষের সূচনায় রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাতৃবন্দনার আবহে সমগ্র রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। শনিবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, মা দুর্গার মর্ত্যে আগমনে প্রত্যেকের জীবন যেন মঙ্গল ও আনন্দে ভরে ওঠে। একই সঙ্গে তিনি বার্তা দেন, মায়ের আগমনে বাংলার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য এবং পারস্পরিক সৌভাতৃত্বের মেলবন্ধন আরও মজবুত হোক। রাজ্যবাসীর সার্বিক কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শনিবার মহালয়া পালিত হয় রাজ্য জুড়ে। এই উপলক্ষে সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলার নদীঘাটগুলিতে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ সারেন বহু মানুষ। কলকাতার বাবুঘাট, বাগবাজার, আহিরীটোলা ও প্রিন্সেপ ঘাট-সহ বিভিন্ন ঘাটে ভোর থেকেই ছিল মানুষের ভিড়।

You might also like!