Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

58 minutes ago

SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

Calcutta High Court on SSC case
Calcutta High Court on SSC case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এসএসসিতে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ ঘিরে ফের আইনি জটিলতা। নিয়োগ প্রক্রিয়া নিয়ে জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন সোমা মিদ্যা-সহ ৩৪ জন। মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরীর বক্তব্য, কোনও সরকারি নিয়োগের ক্ষেত্রে একবার প্রাপ্ত নম্বর-সহ পূর্ণাঙ্গ তালিকা এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হয়ে গেলে, সেই প্রার্থীদের বাদ দিয়ে নতুন করে ইন্টারভিউ নেওয়া যায় না। চূড়ান্ত তালিকা থেকে কোনও প্রার্থীর নাম বাদ পড়লে অপেক্ষমাণ তালিকা থেকেই সংশ্লিষ্ট পদ পূরণ করা উচিত বলে দাবি তাঁর। আইনজীবীর আরও বক্তব্য, ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে নিয়োগ প্রক্রিয়া কার্যত ‘লক’ হয়ে যায়। ফলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ফের ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। চলতি সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির শুনানি হতে পারে। 

সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া ২৬ হাজার পদে নিয়োগের জন্য গত বছর ২০২৫ সালের ২৯ মে, এসএসসি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করে। নিয়োগ প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ার পর তা বাতিল হয়। ২৮ সেপ্টেম্বর, এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে রিভাইসড তালিকা প্রকাশ করে। এই বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ, একবার পূর্ণাঙ্গ প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশিত হওয়ার পর শুধুমাত্র বাদ পড়া প্রার্থীদের নিয়ে নতুন করে ইন্টারভিউ করলে বঞ্চনার সম্ভাবনা প্রবল। এতে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরাই নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন। 

মামলায় দাবি করা হয়েছে, গত বছর ২৯ মে-র বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বছরই ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হয়। এর ভিত্তিতে একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ এবং ইন্টারভিউ হয়। চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়। পে ওবিসি তালিকা সংশোধিত হওয়ায় বহু প্রার্থীর সাব-ক্যাটেগরি বদলে যায়। ২০১১ সালের পর যাঁরা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, তাঁদেরগুলি বাতিল হয়ে জেনারেল বা শুধু ওবিসি ক্যাটেগরিতে চলে আসেন। বহু ওবিসি বাদ পড়ে যান। এদিকে নবম দশমে শিক্ষক নিয়োগের আবেদন সংশোধনে সুযোগ দিল এসএসসি। ৭ থেকে ১১ অক্টোবর অনলাইনে তথ্য সংশোধন করা যাবে। এদিকে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশের পর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করল এসএসসি। বৃহস্পতিবা বাংলা ও অর্থনীতির ইন্টারভিউ হয়। বহু প্রার্থী অনুপস্থিত ছিলেন। 

You might also like!